রিফান্ড পলিসি

শিক্ষার্থীদের সুবিধার্থে আমাদের রিফান্ড নীতিমালা স্বচ্ছ ও সুষ্পষ্ট। নিচে বিস্তারিত জানুন।

সর্বশেষ আপডেট: ২২ এপ্রিল, ২০২৬

৩ দিন
রিফান্ড আবেদনের সময়সীমা
৭-১০ দিন
রিফান্ড প্রদানের সময়
১০০%
কোর্স শুরুর আগে ফেরত

যেসব ক্ষেত্রে রিফান্ড পাওয়া যাবে

নিচের যেকোনো শর্ত পূরণ হলে রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন

কোর্স শুরু হওয়ার পূর্বে রিফান্ডের আবেদন করলে সম্পূর্ণ ফি ফেরত দেওয়া হবে।

কোর্স শুরু হওয়ার ৩ দিনের মধ্যে আবেদন করলে ফি থেকে প্রসেসিং চার্জ কেটে বাকি অর্থ ফেরত দেওয়া হবে।

প্রযুক্তিগত সমস্যার কারণে কোর্সের ভিডিও বা কন্টেন্ট অ্যাক্সেস করতে না পারলে এবং সমস্যা সমাধান সম্ভব না হলে।

IOA কর্তৃক কোনো কোর্স বাতিল করা হলে সম্পূর্ণ ফি ফেরত দেওয়া হবে।

ভুলবশত একই কোর্সে দুইবার পেমেন্ট করলে অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হবে।

যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়

নিচের ক্ষেত্রগুলোতে রিফান্ড আবেদন গ্রহণযোগ্য হবে না

কোর্স শুরু হওয়ার ৩ দিন পর রিফান্ডের আবেদন করলে।

কোর্সের ৩০% বা তার বেশি কন্টেন্ট দেখে থাকলে।

শিক্ষার্থীর ব্যক্তিগত কারণে (যেমন: সময়ের অভাব, আগ্রহ হারানো) কোর্স ছেড়ে দিলে।

ডিসকাউন্ট বা প্রমোশনাল মূল্যে কোর্স কেনার ক্ষেত্রে (যদি অফারে রিফান্ড না থাকে)।

বিনামূল্যের কোর্সের ক্ষেত্রে।

আচরণবিধি লঙ্ঘনের কারণে অ্যাকাউন্ট বাতিল হলে।

রিফান্ড প্রক্রিয়া

কিভাবে রিফান্ডের আবেদন করবেন — ধাপে ধাপে

১

আবেদন জমা

ইমেইল বা ফোনের মাধ্যমে রিফান্ডের আবেদন জমা দিন। আবেদনে আপনার নাম, ফোন নম্বর, কোর্সের নাম ও পেমেন্ট তথ্য উল্লেখ করুন।

২

যাচাই প্রক্রিয়া

আমাদের টিম আপনার আবেদন পর্যালোচনা করবে এবং রিফান্ডের যোগ্যতা যাচাই করবে। এই প্রক্রিয়ায় ৩-৫ কর্মদিবস সময় লাগতে পারে।

৩

সিদ্ধান্ত জানানো

আবেদন অনুমোদিত বা প্রত্যাখ্যান হলে আপনাকে ইমেইল/ফোনে জানানো হবে।

৪

রিফান্ড প্রদান

অনুমোদিত রিফান্ড মূল পেমেন্ট মাধ্যমে (বিকাশ/নগদ) ৭-১০ কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তথ্য

রিফান্ড প্রসেসিং এ ৫% সার্ভিস চার্জ কাটা হতে পারে (কোর্স শুরুর পর আবেদনের ক্ষেত্রে)।

রিফান্ড সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত IOA কর্তৃপক্ষের উপর নির্ভরশীল।

বিশেষ পরিস্থিতিতে (গুরুতর অসুস্থতা ইত্যাদি) যুক্তিসঙ্গত প্রমাণসাপেক্ষে রিফান্ড বিবেচনা করা হতে পারে।

IOA এই রিফান্ড পলিসি যেকোনো সময় পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।

রিফান্ডের আবেদন করতে চান?

নিচের যেকোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন

+8809613-000020